Nabadhara
ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ছাত্রীদের বাইসাইকেল ও মহিলাদের সেলাই মেশিন প্রদান

MEHADI HASAN
সেপ্টেম্বর ৬, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের অধীন সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং ৬০ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ ফখরম্নল হাসান, এলজিএসপি-৩ প্রকল্পের নড়াইলের কো-অর্ডিনেটর ফারজানা মুস্ত্মাহিদ, সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী, ইউপি চেয়ারম্যান কাজী বণি আমিন, নীনা ইয়াসমিন, নড়াইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।