Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে পুকুরে ডুবে ৫ বছরের জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে ৫ বছর বয়সী জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ও তাহারিয়া ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল দুই বোন। খেলতে গিয়ে কোনো এক সময় দুজনই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।