Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ–বানুতলার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, প্রথমে তারা পুকুরের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখে কিনারায় এনে শনাক্ত করেন। মৃত খায়রুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। মরদেহ উদ্ধারের সময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়া তার এক চোখ ফেটে রক্ত ঝরছিল। ঘটনাস্থলে তার ব্যবহৃত স্যান্ডেল ও লাঠিও পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি মেজো ও ছোট ছেলের বাড়িতে থাকতেন। ছেলের বউদের সঙ্গে বিরোধ হলে মাঝে মাঝে অন্যত্র গিয়ে থাকতেন বলেও জানান প্রতিবেশীরা।

বৃদ্ধার মেয়ে মোছা: ফুলজান খাতুন বলেন, “আমার মায়ের গলা ও পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। মরদেহটা পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কীভাবে সম্ভব—কিছুই বুঝতে পারছি না। আমি ঘটনার সঠিক তদন্ত চাই।”

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পোস্টমর্টেমের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।