Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে করতোয়া সেতুতে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও হেলপার আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে করতোয়া সেতুর উপর ট্রাকচাপায় আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার আনারুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাসিন্দা এবং বাহারউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনারুল ইসলাম মোটরসাইকেলযোগে বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হন। করতোয়া সেতুর মুখে একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তার নিচে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা ট্রাকের হেলপার মজিবর শেখকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।