ঝালকাঠি প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
ঝালকাঠি পৌর ষ্টেডিয়ামে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি, মেডেল এবং প্রাইজ মানির প্লাকার্ড তুলে দেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ছিলেন, যুবউন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, গনমাধ্যম কর্মী এবং ক্রীড়া সংগঠকরা।
ফাইনাল ম্যাচে বিনয়কাঠি শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রী কলেজ দল টাইব্রেকারে ঝালকাঠি সরকারী কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্ণামেন্ট গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মোট ১২ টি কলেজের টিম এতে অংশ নিয়েছে।

