Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীর খানখানাপুর ঈদগাহ কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা, যৌথভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা , সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল প্রমূখ।

দোয়া মাহফিলে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী ছাড়াও অংশ নেন বিভিন্ন এলাকার অনেক সাধারণ মানুষ।

উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।