Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে কাঁচা-ভাঙাচোরা সড়কেই ভরসা দুই হাজার মানুষের: দ্রুত পাকাকরণে বরাদ্দ চান স্থানীয়রা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া থেকে কাফাইকান্দি পর্যন্ত কাঁচা সড়কটি এখন এলাকাবাসীর নিত্যদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকা এই সড়কে অসংখ্য গর্ত ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

স্বাধীনতার পাঁচ দশক পরও গ্রামটির একমাত্র সড়কটি পাকা না হওয়ায় স্কুল-কলেজ, মাদ্রাসা, বাজার কিংবা শহরে যেতে বাধ্য হয়ে এই পথই ব্যবহার করতে হয় প্রায় দুই হাজার বাসিন্দাকে। গ্রামটিতে নারীদের স্বাস্থ্যসেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে রোগী পরিবহন ও জরুরি সেবা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একই এলাকায় একটি মাদ্রাসাও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি কাঁচা থাকায় এবং বেশ কয়েকটি স্থানে বড় গর্ত থাকায় রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচল করতে পারে না। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া করতে হয় কাঁধে বহন করে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে-কাঁদা ও জলাবদ্ধতায় সড়কটি প্রায় অচল হয়ে যায়।

একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন রতন জানান, রাস্তার দৈর্ঘ্য প্রায় ১.৩৫ কিলোমিটার। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন খন্দকার সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত ও সাইড ওয়াল নির্মানের জন্য তিন লাখ টাকার একটি অনুদান দিয়েছেন, যার কাজ বর্তমানে চলমান। তবে এলাকাবাসীর প্রধান দাবি-এই সড়ক দ্রুত পাকাকরণ।

ভুক্তভোগীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুধু আশ্বাসই পাচ্ছি। এই রাস্তা পাকা হলে স্কুলে যাতায়াত, চিকিৎসা, ব্যবসা-সবকিছুই অনেক সহজ হয়ে যেত।”

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী এস আর এমজি কিবরিয়া জানান, “সড়কটি পাকাকরণ দীর্ঘদিনের দাবি। ইতোমধ্যে সড়কটি নোট ডাউন করা হয়েছে। বরাদ্দ অনুমোদন পেলেই দ্রুত পাকাকরণ কার্যক্রম শুরু করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর এই সড়কটির দ্রুত উন্নয়ন হলে তাদের প্রতিদিনের দুর্ভোগ ও কষ্ট অনেকটাই কমে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।