Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার সুস্থতার জন্য কোটি কোটি মানুষ নিরবে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন–জহির উদ্দিন স্বপন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কোটি কোটি মানুষ নিরবে-নিভৃতে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন।

আর বিদ্বেষ ছড়ানো পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে জানালার ফাঁক দিয়ে গোপনে গোপনে দেখছে খালেদা জিয়া কত জনপ্রিয়তা।

বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ অত্যাচার-নির্যাতন শেখ হাসিনা করেছেন তাকে (শেখ হাসিনা) আল্লাহ বাঁচিয়ে রেখেছেন খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখানোর জন্য, মানুষের এই ভালবাসা দেখানোর জন্য।

কারন সেদিন যদি আমাদের বীর সেনাবাহিনী দয়া না করতো, সামরিক বাহিনী যদি বিমান দিয়ে সহায়তা না করতো, তাহলে মানুষের পায়ের নিচে পিষ্ঠ হয়ে শেখ হাসিনা মারা যেত।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর গৌরনদী কলেজ জামে মসজিদ প্রাঙ্গনে বরিশাল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন- খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় আচরণ করেছে, সেই অন্যায়ের শাস্তি প্রতি মূহুর্তে মূহুর্তে দিল্লিতে বসে শেখ হাসিনাকে ভোগ করতে হচ্ছে।

ভাল মানুষের জন্য আজ এক দৃষ্টান্ত হলো দেশমাতা বেগম খালেদা জিয়া। আর খারাপ মানুষের জন্য দৃষ্ঠান্ত হলো শেখ হাসিনা। আমাদের ভাল মানুষ হতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার জীবন-সংগ্রাম অধ্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।