Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির সাহা গোপালগঞ্জ শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। পেশায় তিনি রিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, স্থানীয়রা বাগানের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের মুখ ও হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।