Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়া মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, মাহবুবুল আলম বাবুল, আব্দুল কদ্দুস, সোলাইমান সরকার, আব্দুল মোমেন শাহীন, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব একজিবিশন বনোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী, লাল মামুদ, আব্দুল হাই ও আব্দুস সালাম, আলী নেওয়াজ খান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসম্পাদক ফরহাদ আল রাজি, কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, যুবদল নেতা ফারুক হোসাইন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং ধোবাউড়া মুক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।