শারমিন সুলতানা, পলাশ(নরসিংদী) প্রতিনিধি
পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন নবাগত ওসি মোঃ সাহেদ আল মামুন ।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পলাশের সকল গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভায় ওসি সাহেদ আল মামুন বলেন, “পলাশ থানার সকল অপরাধীদের দমনে পুলিশ ও সাংবাদিক সমাজকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে,বিশেষ করে মাদক প্রতিরোধে সংবাদমাধ্যমকে পুলিশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ থানার সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাজী জাহীদ হোসেন গাজী , সিনিয়র সহ- সভাপতি -মোঃ জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক নুরে আলম রনি ,যুগ্ন-সাধারন সম্পাদক -মোঃ আল- আমীন মিয়া, মোঃ আশাদউল্লাহ মনা, মোঃ তারেক পাঠান,মোঃ সাইফুল ইসলাম,মাহবুব আলম, বায়েজিদ মিয়া,শারমিন সুলতানা, বেলায়েত আহমেদ, কামাল মিয়া,কামরুল ইসলাম, অরবিন্দ রায় এবং অন্যান্য সকল গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে নবাগত অফিসার ইনচার্জ (ওসি), সাহেদ আল মামুন সকল সাংবাদিকদের সু- স্বাস্থ্য কামনা করে সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনা শেষ করেন।

