Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান সড়কে মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিজানুর রহমান ঝিলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মহিউদ্দিন শিকদার, সহসভাপতি মোকসেদ আলম, সদস্য সালমা পারভেজ, ফেরদাউস হিলাল ও রাশেদ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।