জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ফসলী জমির মাটি বিক্রির অভিযোগে মো. বাবর নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে চরচান্দিয়া ইউনিয়নের সাহবের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ জরিমানা আদায় করেন।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গত কয়েক দিন যাবৎ বাবরের নেতৃত্বে একটি অসাধু চক্র ফসলী জমির মাটি বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালান। এসময় মাটি খনন যন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

