Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি প্রার্থী তৈমুর রেজা শাহজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত এমপি প্রার্থী এডভোকেট তৈমুর রেজা শাহজাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে সরাইলের বাংলা ক্যাফে হোটেলে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ বলেন, সৎ, স্বচ্ছ ও জনবান্ধব রাজনীতির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামুখী পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি সরাইল উপজেলা শাখার সভাপতি দিলিপ কুমার ওয়াস্তি, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।