Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ পেইজ–২, পৌর শহর থেকে ২ জন আটক

একে মিলন, ​সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, ​সুনামগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে সুনামগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় পর্যায় হিসেবে রবিবার রাতে এই অভিযান চালানো হয়। ​আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ সংগঠনের সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল। তাকে সুনামগঞ্জ পৌর শহরের বনানী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জগলুল ‘দূত বিচার’ এজাহারভুক্ত মামলার আসামী।

​অন্যদিকে,রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে শহরের কালীবাড়ি এলাকা থেকে আওয়ামী লীগের জেলার উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিককে আটক করা হয়েছে। পুলিশ তাকেও একটি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য হিসেবে চিহ্নিত করেছে।

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।