গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পাক সেনাদের গুলিতে ১৩৫ শহীদের বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে মরার ভিটা নামক বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ সহ অন্যান্যরা।
একইদিন সন্ধ্যায় গৌরনদী সরকারী কলেজ প্রাঙ্গনের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

