বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাবুগঞ্জে যুব ম্যারাথন (দৌড় প্রতিযোগিতা)র আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিকাল ৩টা থেকে শুরু হবে। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে বাবুগঞ্জ কলেজ গেট।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল ইসলাম। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই যুব ম্যারাথন (দৌড় প্রতিযোগিতা)র আয়োজন করা হয়েছে।
উপজেলার সর্বস্তরের যুব সমাজকে উক্ত যুব ম্যারাথনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

