Nabadhara
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এর শ্রদ্ধা

MEHADI HASAN
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ সহিদ উল্লা খন্দকার।

আজ সোমবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ গণপূর্তের উর্ধ্বতন প্রকৌশলীগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।