Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

ফেনী প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী এক নারী ও দুই সন্তানের জনক এক পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে ওই নারীর সঙ্গে তার স্বামীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ‘ফরমান’ জারি করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় তাদের আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং নির্যাতনের শিকার নারী ও পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজারসংলগ্ন অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ যান। রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন তাদের দেখতে পেয়ে সেখানে জড়ো হন। পরে কথিত পরকীয়ার অভিযোগ তুলে তাদের মারধর করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় কয়েকজন ওই নারীর সঙ্গে তার স্বামীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ‘ফরমান’ জারি করেন। এরপরও বিকেল ৪টা পর্যন্ত তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও পুরুষকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারীর চার সন্তান এবং পুরুষের দুই সন্তান রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।