Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

MEHADI HASAN
অক্টোবর ১২, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালের দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ খেলার আয়োজন করে। প্রতিযোগিতায় মহিষখোলা ভলিবল একাডেমি ২-০ সেটে চারিখাদা সৃজনী সংঘকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামিম আম্মেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, তরিকুল ইসলামসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।