Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, নেত্রকোনা জেলার কয়েকজন গণমাধ্যমকর্মী ও খালিয়াজুরী উপজেলার একজন সাংবাদিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শুক্লা রাণী রায়ের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভিডিও ও তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মাঝে মধ্যে খাবার না পাওয়ার কথা জানালে পাশে থাকা সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় ওই শিক্ষক তাদের তথ্য ও ভিডিও সংগ্রহে বাধা দেন এবং অশোভন আচরণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর অনুমতি ছাড়া বিদ্যালয়ে ভিডিও করা যাবে না এবং বিদ্যালয়ের কোনো তথ্য নিতে হলে আগে তাঁর অনুমতি নিতে হবে।

ঘটনার সময় উপস্থিত বিএনপি নেতা মো. রতন মিয়া বলেন, সাংবাদিকদের কাজে শিক্ষকের বাধা দেওয়া উচিত হয়নি। সাংবাদিকরা দেশের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করেন। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, তিনি খালিয়াজুরী উপজেলার একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বাধার মুখে পড়েছেন এবং অপমানিত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রাণী রায় বলেন, “এটি খুবই দুঃখজনক বিষয়। সাংবাদিকরা আমার অনুমতি নিয়েছিলেন। তাঁদের আর কোনো শিক্ষকের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। সহকারী শিক্ষক ঝুটনের আচরণের জন্য আমি দুঃখিত ও লজ্জিত।”

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জুয়েল চৌধুরী বলেন, “ঘটনাটি শুনে আমি খুবই দুঃখিত ও লজ্জিত। সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।”

খালিয়াজুরী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। বিষয়টি আমি শুনেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি ঘটনার নিন্দা জানাই। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।