Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশাবাদ প্রকাশ করেছেন বিএনপি

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশের সম্ভাবনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আগামীকাল হেলিকপ্টার যোগে যশোর আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি যশোরসহ খুলনা বিভাগের ছয়টি জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরবেন। যশোরবাসীর প্রত্যাশা জেলা বিএনপির মাধ্যমে লিখিতভাবে তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “শহরের বাইরে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে জনসংখ্যা একদিকে সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং শহরের মানুষের ভোগান্তি কম হয়। আমাদের লক্ষ্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।”

অমিত জানান, এই সমাবেশটি অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান ও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং দেশের নাগরিকদের স্বার্থ বিবেচনায় আড়ম্বর পরিহার করা হচ্ছে। তিনি আশাবাদ প্রকাশ করেন, যশোরবাসীর সহযোগিতায় এটি স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।