তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারে নসিমন (ইঞ্জিন ভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান (মুন্না) (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনা শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ঘটে।
নিহত মুন্না তালা সদরের খাজরা গ্রামের মীর মুজিবুর রহমানের পুত্র। তিনি একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে মালামাল সরবরাহের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আঠারোমাইলের উদ্দেশ্যে যাত্রাকালে পথে খোয়া থাকা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

