শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
নবম পে-স্কেলের গেজেট দ্রæত বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেছে চিতলমারীতে কর্মরত সরকারি কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এতে অংশগ্রহণ করেন চিতলমারী উপজেলা কমিটির সভাপতি শেখ রাসেল মাহমুদ, সহ-সভাপতি মোঃ রিয়াজুল হক তালুকদার, সহ-সভাপতি মুকুলেশ পাইক, সাধারণ সম্পাদক মোঃ সোহেল শেখ, সহ-সাধারণ সম্পাদক শিশির মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মহারাজ হাওলাদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন পারভেজ, প্রচার সম্পাদক সুদীপ্ত রায় ও সহ-প্রচার সম্পাদক রাজিব বিশ্বাস। এছাড়া বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মচারীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মচারীরা অনতিবিলম্বে তাদের প্রস্তাবিত দাবি মেনে নিয়ে নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

