Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

সোমবার (২ফেব্রুয়ারি) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে এক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্তের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। বিএনপির আদর্শ ও বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিয়েছেন বলে জানান নতুন সদস্যরা।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদান করা অরবিন্দ দত্ত কালীকচ্ছ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অন্যান্যরা সদস্য ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।