Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপি রুমিন ফারহানার সঙ্গে ওসির বাকবিতণ্ডা, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য রুমিন ফারহানার বাকবিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শুক্রবার রাতে এ জিডি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে জিডি করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে তা নথিভুক্ত রাখতে জিডি করা হয়। এটি মামলা নয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে একদল লোকজন নিয়ে সরাইল থানায় গিয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রুমিন ফারহানা। অনিয়ম-দুর্নীতি এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলে তিনি ওসির সঙ্গে কথা বলেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি। একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ করে বলেন, ‘তোমাকে আওয়ামী লীগের চোর বলেন।’

অভিযোগ অস্বীকার করে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই দিন সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা ও মব তৈরির পরিস্থিতি সৃষ্টি করেন। কয়েকজনকে শিখিয়ে আজেবাজে কথা বলানোর অভিযোগও করেন তিনি।

ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, হাওরের সব ইটভাটা পানির নিচে। দুর্গাপূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে ওই সময় সংসদ সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে পুলিশের একটি দল রাখা কঠিন ছিল বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।