Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের মাসিক কর্মীসভা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাসিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রামদিয়া সান ভ্যালি পার্ক মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন মধুখালী শাখা ব্যবস্থাপক শাহজাহান হেলাল। অনুষ্ঠানে এরিয়াসেলস্ ম্যানেজার মোঃ রাজিব হোসেন উপস্থাপনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রজেক্ট প্রধান ডিএমডি মোঃ জসীম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের ৩৬টি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মধ্যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। কোম্পানি শতভাগ শরিয়াহ্ বোর্ড ও মডেল অনুসারে ব্যবসা পরিচালনা করে এবং ৭ দিনের মধ্যে গ্রাহকের যেকোনো দাবি পরিশোধ নিশ্চিত করে। অনলাইন ও ব্যাংকিং এজেন্টদের মাধ্যমে লেনদেন হওয়ায় গ্রাহকের অর্থ নিরাপদ থাকে এবং গ্রাহক মুঠোফোন ও ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে লেনদেন দেখতে পারেন।”

বিশেষ অতিথি প্রকল্প সহযোগী প্রধান মোঃ এনামুল হক বলেন, “বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স গ্রাহকের সেবা নৈতিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে দেখে। ইসলামী শরিয়া অনুযায়ী গ্রাহকের দাবি পূরণ করা হয় এবং সরকারের নিরাপত্তা প্রদানের মাধ্যমে গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকে।”

সভায় অন্যান্য অফিসার ও গ্রাহকরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং উপস্থিত সবাই কোম্পানির সেবার মান, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।