Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সকল ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

সহকারী রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যান।

সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৯১৩ জন। এ উপজেলায় ৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৯টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১৩ জন আনসার ও ১ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ান এবং র‌্যাব-৬ এর একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া একজন সিভিল জাজের নেতৃত্বে ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন টিম মাঠে রয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু জানান, নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।