Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো. খাইরুল হাসান, মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম মোল্লা, মো. আফজাল হোসাইন, গাজীপুর মেট্রো সদর থানা আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পূর্ব থানা আমির মো. নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

সরকারের ঘোষণার পর ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে বলে সমাবেশে উল্লেখ করা হয়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। জনগণ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা লংমার্চ করে জনগণের প্রত্যাশা ও দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা আশা করেছিলাম, সরকার জনগণের পক্ষে অবস্থান নেবে। কিন্তু তেলের দাম, গ্যাসের দাম ও বিদ্যুতের দাম বাড়িয়ে সেই চাপ জনগণের কাঁধে তুলে দেওয়া হয়েছে।’

অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, ‘এ দেশে কোনো সিন্ডিকেট চলবে না। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করে জনস্বার্থ নিশ্চিত করা। জনগণের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না।’

তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান।

নায়েবে আমির মো. খাইরুল হাসান বলেন, ‘জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনে আমরা জনগণের সঙ্গে আছি। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন ও মো. আজহারুল ইসলাম মোল্লা, অফিস সম্পাদক আবু সীনা নুরুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মো. নজরুল ইসলাম, নগর কর্মপরিষদ সদস্য নেয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানা আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসাইন, কোনাবাড়ী থানা আমির কবির হোসাইন, কাশিমপুর থানা আমির ফরহাদ হোসেন, পুবাইল থানা আমির অ্যাডভোকেট শামীম মৃধা, মেডিকেল বিভাগের সভাপতি আমজাদ হোসেন খান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম এনামুল এবং মেট্রো সদর থানা সেক্রেটারি রবিউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।