Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে দিবসের সূচনায় ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুবানা তানজিন বেগম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে পৌর প্রশাসক আল মামুন কাউসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়াও স্থানীয় পৌর বিএনপির সভাপতি আঃ ছাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আল মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।