শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পলাশ উপজেলা প্রেসক্লাব।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আশাদ উল্লাহ মনা, মো. আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন, আল আমিম মুন্সিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের নৈতিক দায়িত্ব।
বিনম্র শ্রদ্ধা ও মর্যাদার মধ্য দিয়ে পলাশ উপজেলা প্রেসক্লাব ভাষা শহীদদের স্মরণ করে দিবসটি পালন করে।

