মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শেখ বখতিয়ার উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল কবি, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন, মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা এবং জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশুদের মধ্যে সৃজনশীলতা ও ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

