Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

মো.সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মো.সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহিদ খান এবং আবৃত্তি শিল্পী সাহেল আহমদ খসরু।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বাংলা ভাষার স্রষ্টা ও সাহিত্য সাধকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বাংলা ভাষা আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে বিস্তৃত। প্রমিত ভাষার ব্যবহার নিশ্চিত করতে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাষার শুদ্ধতা ও স্বকীয়তা রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে।” তিনি আরও বলেন, বিদেশে থাকা বাঙালিরা বাংলা ভাষার প্রধান দূত, এবং ভাষার প্রতি আমাদের আবেগ, আত্মত্যাগ ও সৃজনশীল ঐতিহ্যই ভাষাকে চিরস্থায়ী করে রাখবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মায়ের ভাষায় মনের ভাব প্রকাশের যে আবেগ, তা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। মাতৃভাষা টিকিয়ে রাখতে সর্বক্ষেত্রে ভাষার প্রয়োগ বাড়াতে হবে। কেবল ভিনদেশি ভাষা সুন্দরভাবে বলা স্মার্টনেস নয়; মাতৃভাষা সঠিকভাবে বলতে পারাও স্মার্টনেসের পরিচায়ক। শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই সঠিক বাংলা উচ্চারণ শেখাতে হবে।”

অনুষ্ঠানে সিলেট বিভাগের ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।