Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শনিবার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২১-এর প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মো. সাজ্জাত হোসেন ও পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম। পরে বিএনপি’র পক্ষ থেকে কপিল কৃষ্ণ মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর সকাল সাড়ে সাতটার দিকে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান অংশগ্রহণ করেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।