Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র রুকন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর-মেট্রো থানার উদ্যোগে রুকন সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের সদ্য মনোনীত কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর মাঝুখান এলাকার সোনারতরী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী এবং সদর-মেট্রো থানা নায়েবে আমীর জালাল উদ্দিন আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

সংবর্ধিত এমপি সালাহউদ্দিন আইউবী তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। তিনি উল্লেখ করেন, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য দান করা এবং এমন সময়ে ইবাদত করা, যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর-মেট্রো জামায়াতের নায়েবে আমীর মো. ছাদেকুজ্জামান এবং সঞ্চালনা করেন সদর-মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।