Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পুলিশ-এর বহুমুখী আয়োজন: কল্যাণ সভা, ইফতার বিতরণ ও সম্মাননা প্রদান

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে জেলার সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে অবসরজনিত বিদায় উপলক্ষে এক স্টাফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত নানা সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হলে বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও সুসংহত হবে। পাশাপাশি জনসেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কল্যাণ সভা শেষে রমজানকে সামনে রেখে জেলার সকল থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পুলিশের কল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে খুলনা জেলা পুলিশের মিনিস্ট্রিয়াল স্টাফ বিক্রয় সহকারী মো. ওয়াদুদ শেখকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শৃঙ্খলা, কল্যাণ ও পেশাদারিত্ব—এই তিন ভিত্তিকে সামনে রেখে খুলনা জেলা পুলিশ সদস্যদের কল্যাণ ও জনসেবামুখী কার্যক্রম আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।