মনিরামপুর (যশোর) প্রতিনিধি
স্বাস্থ্যসেবা আরও গতিশীল করতে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন মেডিকেল অফিসার ও ১ জন ডেন্টাল সার্জন যোগদান করেছেন।
নবনিযুক্ত এই ৯ জন চিকিৎসকের পদায়নের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু। তিনি জানান, ৪৮তম বিসিএসের মাধ্যমে সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসাররা হলেন—ডা. জয়িতা মন্ডল, ডা. রাফসান জনি, ডা. অনিক দত্ত, ডা. এমডি মনিফ মশিয়ার মম, ডা. প্রিয়াস্কা দত্ত, ডা. ফাতেমা সুনান, ডা. রুবায়েদ মাসরুর মাসুক ও ডা. শারমিনা খাতুন। এছাড়া ডেন্টাল সার্জন হিসেবে যোগ দিয়েছেন ডা. সজিব কুন্ডু।
রবিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সলসহ অন্যান্য কর্মকর্তারা নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

