Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মাবুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শেখ মো. ইউনুছ আলী, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, এনসিপি জেলা আহ্বায়ক এম মোর্শেদ সোহেল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বাগেরহাটের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এবং বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আয়োজকরা বলেন, দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং এতিম শিশুদের পাশে থাকার প্রত্যয়ে এ আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।