Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কলসকাঠী ইউনিয়নের মো. মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার ও মো. রমজান হাওলাদার; ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার মাদক মামলায় গ্রেপ্তারকৃত ৭ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।