Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে অবৈধ ভাট্টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা করেন।

মোবাইল কোর্টের নির্দেশনায় ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করে অবৈধ ও পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভাট্টি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।