Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি 
অক্টোবর ২২, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও নির্যাতনের অভিযোগে আরিফিন চৌধুরী (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতুক্তভোগী শিক্ষার্থী গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৩/১৯৩। নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাড়ি কুশলা ইউনিয়নের টিহাটি গ্রামে। অভিযুক্ত আরিফিন চৌধুরী একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী (ওরফে কালু চৌধুরী)-এর ছেলে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত প্রায় এক বছর ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে আরিফিন চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তিনি শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এবং নিজের বাড়িতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে আরিফিন তার নিজ বাড়ির রান্নাঘরে শিক্ষার্থীকে ডেকে নিয়ে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়। পরে শিক্ষার্থী বিয়ের কথা বললে আরিফিন বিভিন্ন অজুহাতে তাকে এড়িয়ে চলতে থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। কারণ জানতে চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তের পিতা ও কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “জায়গাজমি নিয়ে পূর্ব শত্রুতা এবং বাজারের জমি বরাদ্দসহ কোনো মহল রাজনৈতিক বা নির্বাচনী ফায়দা নিতে আমাকে ও আমার ছেলেকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এই মেয়েটিকে দিয়ে মামলা করিয়েছে। অভিযোগের কোনো সত্যতা নেই।” তিনি আরও বলেন, “আমার ছেলে যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিচার হোক। তবে এই মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক নেই। সে মাঝেমধ্যে বিভিন্ন ছেলের নামে বদনাম তুলে সুযোগ-সুবিধা নেয়। ঘটনাটি তদন্ত করে সুষ্ঠু সমাধান হওয়া উচিত।”

কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার কপি আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।