Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুজন চৌধুরী, লামা-আলীকদম প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুজন চৌধুরী, লামা-আলীকদম প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বান্দরবানের আলীকদমে ঈদ সামগ্রী বিতরণ করেছে আলীকদম সেনা জোন।

রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ১১টায় আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

ঈদকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সেনা জোন সূত্রে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসজিপি, পিএসসি। এ সময় আলীকদম জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও)সহ সেনা জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য ও ঈদ উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ। সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আস্থা তৈরি করে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।