Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে নানির বকুনিতে কিশোরের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে নানির বকুনিতে অভিমান করে রবিউল ইসলাম শিমুল (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের আবদুল ছোবহান মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বাইশদিয়া ইউনিয়নের আটকোরালিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে। তার বাবা ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ ঢাকার বাসা থেকে নানির বাড়ি সোনাগাজীর চরকৃষ্ণজয় গ্রামে বেড়াতে আসে শিমুল। গত শুক্রবার (১৩ মার্চ) পাশের একটি পুকুরে এলাকার অন্য কিশোরদের সঙ্গে সাঁতার কাটে সে। বিষয়টি নিয়ে তার নানি বিবি খতিজা তাকে বকাঝকা করেন এবং অন্যের পুকুরে সাঁতার কাটতে নিষেধ করেন।

এতে অভিমান করে শনিবার সকালে নানির ঘরের সামনে একটি পেয়ারা গাছের ডালের সঙ্গে নানির ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শিমুল। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের নানি বিবি খতিজা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।