Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ বিতরণ অনুষ্ঠান

Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ২৬-অর্থবছরে বিতরণের জন্য সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা জাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে সংগৃহীত সরকারি যাকাত ফান্ডের অর্থ মোট ২১ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকা করে মোট ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং ১ জনকে ৬,৮০০ (ছয় হাজার আটশত) টাকা প্রদান করা হয়। সর্বমোট ১,৩৬,৮০০ (এক লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করা হয়। যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব নিয়ে সভায় আলোচনা করা হয়।

জেলা যাকাত কমিটির নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সঠিক উপকারভোগীর তালিকা প্রণয়ন এবং যাকাতের অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয়া পবিত্র রমজান মাসে যাকাতের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ জনাব মোঃ সাহাবুদ্দীন; পেশ ইমাম, মুন্সীগঞ্জ সদর জামে মসজিদ জনাব আবরারুল হক হাতেমী এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।