Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীকে পেয়ে সেলফি তোলায় ব্যস্ত ক্ষুদে শিক্ষার্থীরা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে পেয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি পরিদর্শনে এলে এ দৃশ্যের অবতারণা ঘটে।

এ সময় শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমায়। প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামও ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের সেলফি তোলার সুযোগ দেন।

পরে তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় একটি আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ এবং জাঁকজমকপূর্ণভাবে কবি সুকান্ত মেলা আয়োজনের আশ্বাস দেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার খালের খনন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান, কে. এম. বাবর, এস. এম. জিলানী, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. জিয়াউল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকসহ বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।