Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কয়রা ব্লাড ব্যাংক, ঈদ সামগ্রী বিতরণ প্রস্তুতি

কয়রা(খুলনা) প্রতিনিধি 
মার্চ ১৭, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কয়রা ব্লাড ব্যাংক। সংগঠনটির উদ্যোগে অসহায় পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিতরণের কার্যক্রম চলছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কয়রা সদরে সংগঠনটির কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেটজাত করছেন। সাদা বস্তা থেকে সামগ্রী বের করে প্যাকেটে ভরে একের পর এক পারসেল প্রস্তুত করা হচ্ছে। পরে এসব প্যাকেট উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ বলেন, “কয়রা ব্লাড ব্যাংক শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। আমরা সারা বছরই অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী নিয়মিত আর্থিক সহায়তা করেন। দেশ-বিদেশে থাকা ফেসবুক বন্ধু ও মানবিক মানুষদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।”

কয়রা প্রেসক্লাবের সভাপতি উদ্দিন আহমেদ বলেন, “কয়রা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে ঈদকে সামনে রেখে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে প্রস্তুতকৃত এসব খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।