Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজানে শ্রমিকদের মুখে হাসি, বিরামপুরে ঈদ সামগ্রী বিতরণ

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার অসহায় ও পরিশ্রমী শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনির্বাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জে.ফে-০৮) বিরামপুর পৌর শাখা এবং বিরামপুর থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রাজ-২৩১৯)।

বিরামপুর থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরামপুর পৌর শাখার সেক্রেটারি মজনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার আমীর হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর শাখার থানা আমীর মাওলানা মামুনুর রশীদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ১০০ জন রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকের মাঝে সেমাই, চিনি ও গুঁড়াদুধ বিতরণ করা হয়। এসব সামগ্রী পেয়ে শ্রমিকদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।

বিশেষভাবে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন জানা যায়, স্থানীয় মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ সামিউল ইসলাম—যিনি গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে প্রতিবন্ধী হয়ে পড়েছেন—তিনি এই সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত হন। তার মতো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।