Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামি খলিলুর গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর ফখরুল আলম রতন হত্যা মামলার আসামি খলিলুর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার খলিলুর রহমান কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শিবু কুটিরপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর বিকেলে বাড়ির পাশে প্রকাশ্যে ফখরুল আলম রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।