Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ১১ দিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১০ মার্চ বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

এদিকে, ছুটির সময়েও বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।