Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ৩ শতাধিক পরিবার পেল আরিফা ফুড প্রোডাক্টসের ঈদ উপহার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়ায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টস (চমক)। এতে উপকারভোগী ৩ শতাধিক পরিবার ঈদের আগে পেয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় কাউনিয়া থানা রোডে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন নিজবাড়িতে বালাপাড়া ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু, তেল, চিনি ও সেমাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজসেবক মো. নাসির উদ্দিন, ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মো. আতাউর রহমান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।